বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

লুভ্যরের পর এবার ক্যালিফোর্নিয়ার জাদুঘরে চুরি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ সময় দেখুন
লুভ্যরের পর এবার ক্যালিফোর্নিয়ার জাদুঘরে চুরি


ফ্রান্সের বিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরির পর এবার যুক্তরাষ্ট্রের জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড মিউজিয়াম অব ক্যালিফোর্নিয়ার অফ-সাইট সংগ্রহশালা থেকে এক হাজারেরও বেশি ঐতিহাসিক সামগ্রী চুরি হয়েছে। এবিসি নিউজের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

ওকল্যান্ড পুলিশ বিভাগের তথ্যমতে জানা গেছে, ১৫ অক্টোবর ভোরে এই চুরির ঘটনা ঘটে এবং এতে নেটিভ আমেরিকান ঝুড়ি, গহনা ও ল্যাপটপসহ মূল্যবান বহু নিদর্শন উধাও হয়েছে। ভোর ৩টা ৩০ মিনিটের কিছু আগে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা চক্র সংগ্রহশালায় প্রবেশ করে এবং বিপুলসংখ্যক ঐতিহাসিক বস্তু নিয়ে যায়। ঘটনাটির তদন্তে পুলিশের পাশাপাশি এফবিআইও কাজ শুরু করেছে।

ওকল্যান্ড মিউজিয়ামের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী লরি ফোগার্টি বলেন, ‘এই চুরি আমাদের রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য থেকে জনগণকে বঞ্চিত করেছে। বেশিরভাগ বস্তুই দাতাদের উদারতার মাধ্যমে সংগ্রহে এসেছে।’

তদন্তের স্বার্থে ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রকাশ না করার অনুরোধ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফোগার্টি আরও ধারণা করেন, চোরেরা হয়তো চুরি হওয়া সামগ্রীর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবগত নয়।

এফবিআইয়ের আর্ট ক্রাইম টিম, যারা শিল্পকর্মসংক্রান্ত অপরাধ তদন্তে বিশেষজ্ঞ, এ মামলায় কাজ করছে। তদন্ত চলছে এবং এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

উল্লেখ্য, সান ফ্রান্সিসকো বে এরিয়া জাদুঘরটি প্রথম ১৯৬৯ সালে খোলা হয়েছিল। সেমিনাল আর্টওয়ার্ক, ঐতিহাসিক নিদর্শন এবং প্রাকৃতিক নমুনাসহ ২০ লাখেরও বেশি বস্তু এখানে রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর