বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

লোডশেডিং ঝুঁকিতে যুক্তরাজ্য, বাড়ছে বিদ্যুতের দাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
লোডশেডিং ঝুঁকিতে যুক্তরাজ্য, বাড়ছে বিদ্যুতের দাম


আন্তর্জাতিক ডেস্ক

শীতে গ্যাসের ঘাটতি সমন্বয়ের জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাজ্য সরকার। দেশটির জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুতের চাহিদা সমন্বয়ের জন্য শিল্প কারখানাসহ আবাসিকেও আসতে পারে লোডশেডিংয়ের ঘোষণা। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্য সরকার জানায়, ব্রিটেন যুক্তিসঙ্গত সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি হতে পারে। ধারণা অনুযায়ী, মোট চাহিদার প্রায় ৬ শতাংশ পর্যন্ত ঘাটতি হতে পারে শীত মৌসুমে। ঘাটতি মোকাবিলায় ইতোমধ্যেই দেশটির জরুরি কয়লা কেন্দ্রগুলো পুনরায় চালু করা হয়েছে। নরওয়ে এবং ফ্রান্স থেকে বিদ্যুৎ আমদানি হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়া এবং আসন্ন জানুয়ারিতে তীব্র শীত হলে গ্যাস সংকট মোকাবিলায় বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ করে অন্যান্য স্থানে গ্যাস সরবরাহ সচল রাখা হবে। সেক্ষেত্রে লোডশেডিংয়ের মুখে পড়বে দেশটি।

ব্রিটেনে বিদ্যুতের মূল্য কত বাড়ানো হচ্ছে, এ বিষয়ে আগস্টের শেষে ঘোষণা দেবে এ বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা অফজেম। এটি অক্টোবরে কার্যকর হবে। কিন্তু এবার ৬ মাসের পরিবর্তে ৩ মাসের জন্য মূল্য ঘোষণা করা হবে। অর্থাৎ জানুয়ারিতে এই মূল্য আবারও বাড়তে পারে।

সরকারি ডিপার্টমেন্ট ফর বিজনেস, এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি (বিইআইএস) এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি এমন হবে, বিষয়টি জানা ছিল না। গৃহস্থালি, ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠানগুলো এই আস্থা রাখতে পারে যে তাদের জন্য (আবশ্যিক) প্রয়োজনীয় বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ করা হবে।

বিইআইএস বিবৃতিতে জানায়, যুক্তরাজ্য রাশিয়ার গ্যাস সরবরাহের ওপর নির্ভরশীল নয়। দেশটির উত্তর সাগর নিজস্ব গ্যাস মজুতের ব্যবস্থাপনা চলছে, যা ইউরোপের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এছাড়াও নির্ভরযোগ্য অংশীদারের কাছ থেকে গ্যাস পাওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের গ্যাসের প্রধান বিকল্প ছিল ব্রিটেনের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস স্টোরেজ সাইট কোম্পানি ‘রাফ’। এর মালিক সেন্ট্রিকা পিএলসি বলছেন, এই শীতে পরিষেবা ১০টি এলএনজি কার্গোর সমান হবে। তবে এটি আসলে মোট ঘাটতির তুলনায় উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখবে না। দেশটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের কার্গোর জন্যও আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ব্রিটেনের ন্যাশনাল গ্রিড এরই মধ্যে জানিয়েছে, বিদ্যুতের দাম হবে আকাশচুম্বী। আর এক্ষেত্রে আবাসিক গ্রাহকদের জন্য ৪০০ পাউন্ড ভর্তুকি যথেষ্ট হবে না যা রাজস্ব বিভাগের চ্যান্সেলর থাকা অবস্থায় সুনাক ঘোষণা করেছিলেন।

এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র এই সপ্তাহে জানান, সামনে যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হবেন তাকে যে কোন সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহায্য করা হবে। বরিস জনসন মঙ্গলবার ডাউনিং স্ট্রিট সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের জানান, তিনি ‘পুরোপুরি নিশ্চিত’ যে তার উত্তরসূরি যিনি হবেন আবাসিক গ্রাহকদের জন্য আরও সহায়তা ঘোষণা করতে চাইবেন। ব্রিটেনের কাছে এটি করার জন্য ‘ফিসকাল ফায়ারপাওয়ার’ রয়েছে।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর