বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন ডুবে ৬ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১২৩ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২৫ ২৩:০০

ছবি: সংগৃহীত

মিশর উপকূলে লোহিত সাগরে পর্যটকবাহী সাবমেরিন সিন্দবাদ ডুবে গেছে। এ ঘটনায় ছয়জন রাশিয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের লোহিত সাগরে হুরঘাদার মারিয়ট হোটেল রিসোর্টের বিপরীতে সামমেরিনটি ডুবে গেছে। বার্তাসংস্থা রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ছয়জন বিদেশি নাগরিক ছিলেন।

রুশ কনস্যুলেট জানিয়েছে, সাবমেরিনে থাকা সব পর্যটক রুশ নাগরিক ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, অধিকাংশ যাত্রীকে উদ্ধার করে হুরঘাদার হোটেল এবং হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। তবে কনস্যুলেট জানিয়েছে, কিছু পর্যটকের পরিস্থিতি এখনো স্পষ্ট নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এখনো পর্যন্ত সাবমেরিনটি ডুবির কারণ স্পষ্ট জানা যায়নি।

ডুবে যাওয়া সাবমেরিন সিনবাদের ওয়েবসাইটে বলা হয়েছে, তারা দুটি সাবমেরিন পরিচালনা করে, যা ২৫ মিটার (৮২ ফুট) গভীরতায় পর্যটকদের লোহিত সাগরের জলজ দুনিয়া দেখতে সুযোগ দেয়।

স্থানীয় গভর্নরেট অফিস জানিয়েছে, নিশ্চিতভাবে নিহত সব পর্যটক বিদেশি নাগরিক ছিলেন এবং বেঁচে যাওয়া সবাইকে অ্যাম্বুলেন্সে করে হুরঘাদার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। জরুরি টিম ২৯ জনকে উদ্ধার করেছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ ঘটনার পর লোহিত সাগর অঞ্চলে পর্যটন কোম্পানিগুলো তাদের সফর সীমিত বা বন্ধ করে দিয়েছে, বিশেষ করে গত দশকে এই অঞ্চলে সংঘর্ষের কারণে। এর আগে মেট্রোজেট বিমান কোম্পানির একটি উড়োজাহাজ বিস্ফোরণের পর কিছু এয়ারলাইন্স তাদের মিশরের জন্য প্যাকেজ ফ্লাইট বন্ধ করে দিয়েছিল।

গত নভেম্বরে, মিসরের লোহিত সাগর অঞ্চলে একটি পর্যটক ইয়ট ডুবে গিয়েছিল, যখন উপকূলে ঝড়ের পূর্বাভাস ছিল। সে ঘটনায় অন্তত ৪ জন নিহত হয় এবং ৩৩ জনকে উদ্ধার করা হয়।

সারাবাংলা/এইচআই

নিহত
পর্যটকবাহী সাবমেরিন
মিশর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর