বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

শতবর্ষে চীনের কমিউনিস্ট পার্টি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৬৪ সময় দেখুন
শতবর্ষে চীনের কমিউনিস্ট পার্টি


আন্তর্জাতিক ডেস্ক

চীনের কমিউনিস্ট পার্টির ১০০ বছর পূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ২৯ জনকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে। এবারে মর্যাদাপূর্ণ ১ জুলাই মেডেল পাওয়াদের মধ্যে রয়েছেন তিব্বত এবং শিনজিয়াংয়ে কর্মরত কয়েকজন কর্মকর্তা এবং সেনা সদস্য।

মঙ্গলবার (২৯ জুলাই) বেইজিংয়ের গ্রেট হলে এই পুরস্কার ঘোষণা করা হয়।

এ সময় প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীনের অখণ্ডতা রক্ষায় অসামান্য অবদান রাখায় পার্টির পক্ষ থেকে তাদেরকে এই সম্মাননা জানানো হচ্ছে। এছাড়াও, চীনের জাতিরাষ্ট্র এবং মানবিক উন্নয়নের ইতিহাসে কমিউনিস্ট পার্টি এক গৌরবজ্জ্বল অধ্যায় সংযুক্ত করেছে বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, ১৯২১ সালের ১ জুলাই যুদ্ধ এবং দারিদ্র্যপীড়িত চীনে কমিউনিস্ট পার্টি যাত্রা শুরু করে। ১৯৪৯ সালে জাতীয়তাবাদী নেতা চিয়াং কাই শেকের কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয় দলটি। তারপর থেকে এখন অবধি চীনের শাসনক্ষমতা পার্টির হাতে। একবিংশ শতকে পৃথিবীর বিভিন্ন দেশের ক্ষমতায় থাকা হাতে গোনা কয়েকটি কমিউনিস্ট পার্টির মধ্যে তারা অন্যতম।

২০১৯ সালের এক হিসাব অনুযায়ী চীনের কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা ৯ কোটি ১৯ লাখ। যা দেশটির মোট জনসংখ্যার ৬.৬ শতাংশ।

এদিকে, ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জুলাই জমকালো আয়োজনের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দলটি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর