বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

শতবর্ষে মা, পা ধুইয়ে দিলেন মোদি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৬৬ সময় দেখুন
শতবর্ষে মা, পা ধুইয়ে দিলেন মোদি


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মায়ের শততম জন্মদিন উপলক্ষে পা ধুইয়ে দিয়ে আশীর্বাদ নিয়েছেন। শনিবার (১৮ জুন) মোদির মা হীরাবেন মোদি ১০০ বছরে পা দিয়েছেন।

এদিকে, জন্মদিনে মায়ের সঙ্গে থাকতে দিল্লি থেকে গুজরাট গেছেন মোদি। সকালেই গুজরাটের গান্ধীনগর পৌঁছে তিনি মায়ের সঙ্গে সময় কাটান, তার পা ধুইয়ে দেন এবং আশীর্বাদ নেন।

মায়ের জন্মদিনে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে আবেগঘন বার্তাও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘মা, কেবল একটি ছোট্ট শব্দ নয়। বরং এর সঙ্গে হাজারো আবেগ জড়িয়ে আছে।’

প্রসঙ্গত, ১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন হীরাবেন। দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি শপথ নেওয়ার সময় থেকেই তার মা হীরাবেনও দেশবাসীর কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। যে কোনো নতুন দায়িত্ব নেওয়ার আগেই মায়ের আশীর্বাদ নেন প্রধানমন্ত্রী। হাজারো ব্যস্ততার মাঝে মায়ের শততম জন্মদিনটিও তার সঙ্গেই কাটাচ্ছেন মোদী। এর আগে চলতি বছর মার্চে মায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি।

হীরাবেনের জন্মদিন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গান্ধীনগরে; সেই সঙ্গে গুজরাটের রাজধানী আহমেদাবাদের জগন্নাথ মন্দিরে সাধারণ মানুষকে খাওয়ানোর বন্দোবস্তও করা হয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর