শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শতভাগ পাস ৩৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২১৭ সময় দেখুন
শতভাগ পাস ৩৪৫ শিক্ষাপ্রতিষ্ঠানে


ঢাকা: ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় মোট ৩৪৫টি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। গত বছর এক হাজার ৩৮৮টি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছিল। সেই হিসেবে এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে।

চলতি বছরে সারা দেশের মোট ৯ হাজার ৩০২টি শিক্ষাপ্রতিষ্ঠান এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সারাদেশে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়। সব শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে। এ বছর ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল এক লাখ ৩১ হাজার ৩৭৬।

প্রসঙ্গত, গত ২৬ জুন চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে ১৯ আগস্ট শেষ হয়। এরপর ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। সারাদেশের মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর