সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

শবে কদর উপলক্ষ্যে বিএনপি মহাসচিবের শুভেচ্ছা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৪৭ সময় দেখুন
শবে কদর উপলক্ষ্যে বিএনপি মহাসচিবের শুভেচ্ছা


ঢাকা: পবিত্র শবে কদর উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।

সোমবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শুভেচ্ছা ও প্রার্থনা জানান।

বাণীতে তিনি বলেন, পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। লাইলাতুল কদর এক মহিমাময় ও পবিত্র রাত, যা মর্যাদার রাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত।

তিনি উল্লেখ করেন, মাহে রমজানের এই রাতেই নাজিল হয়েছিল পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন। মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে দিকনির্দেশনা হিসেবে এই গ্রন্থ অবতীর্ণ হয়েছে।

বাণীতে আরও বলা হয়, এই পবিত্র রাতে বেহেশতি সওগাতের আশায় মুমিন মুসলমানরা ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদতের মাধ্যমে মানুষের জীবনের তিক্ততা দূর হয় এবং মুমিনদের আত্মা পরিশুদ্ধ হয়ে অনাবিল শান্তিতে ভরে ওঠে।

তিনি বলেন, মহিমান্বিত কদরের রজনী হাজার মাসের চেয়েও উত্তম। পবিত্র এই রাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেশ, জনগণ ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার ওপর মহান আল্লাহর অশেষ রহমত বর্ষণের জন্য প্রার্থনা জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom