সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শরীয়তপুরে বেশ উৎফুল্লে শ্রেণী পাঠদান শুরু করেছে, প্রাণোচ্ছল ৯০২টি শিক্ষা প্রতিষ্ঠান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৫ সময় দেখুন
শরীয়তপুরে বেশ উৎফুল্লে শ্রেণী পাঠদান শুরু করেছে, প্রাণোচ্ছল ৯০২টি শিক্ষা প্রতিষ্ঠান


শরীয়তপুর প্রতিনিধি :: প্রায় দেড় বছর পর স্বাস্থ্যবিধি মেনে শরীয়তপুরের ৯০২টি শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান কার্যক্রম শুরু করেছে। দীর্ঘদিন পরে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শরীয়তপুরের ৯০২টি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে  শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর স্বশরীরে শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে শ্রেণীপাঠে ফিরতে পেরে শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল। সহপাঠীদের সাথে সাক্ষাতের মাধ্যমে অবসান হলো শিক্ষার্থীদের বন্দিদশার। আর এরই মাধ্যমে চালু হলো শরীয়তপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠান।

এছাড়াও সাম্প্রতিক বন্যায় নড়িয়া উপজেলার পূর্ব নড়িয়া ও মৃধাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পানি থাকায় বিকল্প পদ্ধতিতে শ্রেণীপাঠদান চালু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ।

শরীয়তপুরের জেলা প্রশাসক মো: পারভেজ হাসান জানিয়েছেন, জেলার ৬৯৮টি প্রাথমিক বিদ্যালয়সহ ২০৪টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায়  স্ব-স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিশ্চিত করা হয়েছে। এছাড়াও শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনার সময় যাতে শারিরীক দূরত্ব নিশ্চিত করা হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে প্রতিষ্ঠানকে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর