বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

শর্তসাপেক্ষে ওমরাহ আবেদন শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪৪১ সময় দেখুন
শর্তসাপেক্ষে ওমরাহ আবেদন শুরু


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাস মহামারির কারণে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর পুনরায় ওমরাহ পালনের জন্য সারাবিশ্ব থেকে আবেদন গ্রহণ করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

রোববার (৮ আগস্ট) রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়, পবিত্র মক্কা নগরীতে সফর এবং ওমরাহ পালনের জন্য অনুমোদিত ভ্যাকসিনপ্রাপ্ত বিদেশিদের গ্রহণ সোমবার থেকে শুরু করবে দেশটি।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, পর্যায়ক্রমিকভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহর আবেদন নেওয়া শুরু হবে।

প্রসঙ্গত, মুসলিমদের অবশ্য পালনীয় ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে একটি হজ। যা বছরের একটি নির্দিষ্ট সময়ে একবারই অনুষ্ঠিত হয়। কিন্তু, ওমরাহ হজ থেকে আলাদা। যা বছরের যে কোনো সময়েই পালন করা যায়। প্রতি বছর বিশ্ব থেকে লাখ লাখ লোক ওমরাহ পালনে সৌদি আরব সফর করে থাকেন।

পাশাপাশি, সৌদি আরবের রাজস্ব আয়ের অন্যতম মাধ্যম হজ এবং ওমরাহ। এই খাত থেকে প্রতি বছর প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার আয় করে দেশটি।

এদিকে, কোভিড-১৯ মহামারির কারণে হজ এবং ওমরাহ উভয়ই বিশেষ ব্যবস্থায় অনুষ্ঠিত হয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত মাত্র চার লাখ হজ ও ওমরাহ যাত্রী মক্কায় প্রবেশ করতে পেরেছে।

এ ব্যাপারে সৌদি সরকারের উপমন্ত্রী আবদুল ফাত্তাহ বিন সুলাইমান জানিয়েছেন, যে কোনো বিদেশি হজ এবং ওমরাহ যাত্রীকে সৌদি আরব স্বীকৃত ভ্যাকসিন নিতে হবে। কোয়ারেনটাইন পালনে রাজি থাকতে হবে।

অন্যদিকে, করোনায় সৌদি আরবে প্রায় পাঁচ লাখ ৩২ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে আট হাজার তিনশ’র বেশি মানুষের।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর