বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

শস্য রফতানির জন্য ৩ বন্দরে জাহাজের বহর তৈরি করছে ইউক্রেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৫০ সময় দেখুন
শস্য রফতানির জন্য ৩ বন্দরে জাহাজের বহর তৈরি করছে ইউক্রেন


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: শস্য রফতানির জন্য কৃষ্ণ সাগরের ওদেসা, চোরনোমর্স্ক এবং ইউঝনে বন্দরে প্রস্তুতি কার্যক্রম শুরু করেছে ইউক্রেন। এসব খাদ্য পরিবহণের জন্য এসব বহরে জাহাজের বহর তৈরির কাজ চলছে। দেশটির সমুদ্র বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রোববার (২৪ জুলাই) বিবৃতিতে ইউক্রেনের সমুদ্র বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শস্য এবং অন্যান্য খাদ্যপণ্য রফতানি পুনরায় শুরু করার জন্য শুক্রবার ইস্তাম্বুলে স্বাক্ষরিত চুক্তির অধীনে তিনটি বন্দর ফের চালু করার প্রস্তুতি শুরু হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রফতানি জাহাজের বহরে যুক্ত হতে প্রতিটি জাহাজকে একটি আবেদনপত্র জমা দিতে হবে। একটি বড় জাহাজের নেতৃত্বে তারা সমুদ্র বন্দরে আগমন ও প্রস্থান করবে।

ইউক্রেন ইউরোপের রুটির ঝুড়ি হিসেবে পরিচিত। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মতে, বিশ্বের পঞ্চম বৃহত্তম গম রফতানিকারক দেশ ইউক্রেন। গত ফেব্রুয়ারিতে দেশটিতে সামরিক আগ্রাসন চালায় প্রতিবেশী রাশিয়া। যুদ্ধ শুরুর পর কৃষ্ণ সাগরের কিছু এলাকা অবরোধ করে রাখে রুশ সেনারা। ইউক্রেনও সাগরের কিছু এলাকায় নৌযান চলাচলে বাধা সৃষ্টিকারী মাইন পেতে রাখে। এতে ইউক্রেন থেকে শস্য রফতানি বন্ধ হয়ে যায়।

ইউক্রেনের শস্য রফতানি বন্ধ হওয়ায় বিশ্ববাজারে খাদ্যপণ্যের দর লাগামহীনভাবে বাড়ছে। এতে বিশ্বের বহু দেশ মুদ্রাস্ফীতির সমস্যায় ভুগছে। ইউক্রেনের ২০ মিলিয়ন মেট্রিক টন শস্য যাতে ফের বিশ্ববাজারে প্রবেশ করে সেই লক্ষ্যে যুদ্ধরত দুই দেশকে একটি সমঝোতায় আনার চেষ্টা চালায় জাতিসংঘ এবং কৃষ্ণ সাগর উপকূলের প্রভাবশালী দেশ তুরস্ক। দফায় দফায় আলোচনার পর গত শুক্রবার ইউক্রেন ও রাশিয়া কৃষ্ণ সাগরের বন্দর খুলে দিতে একটি চুক্তি স্বাক্ষর করে। এর মাধ্যমে বিশ্বে ফের ইউক্রেনের শস্য রফতানির সুযোগ তৈরি হয়।

আরও পড়ুন

শর্ত অনুযায়ী, কৃষ্ণ সাগরের বন্দরগুলো থেকে জাহাজ ছেড়ে যাওয়া এবং বন্দরে পৌঁছানোর জন্য যৌথ নিয়ন্ত্রিত এবং স্থানান্তর রুটের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে রাজি হয় দুই পক্ষ। জাহাজ চলাচলের জন্য ইস্তাম্বুলে একটি সমন্বয় কেন্দ্র তৈরি করা হবে বলেও শর্ত রয়েছে। এ সমন্বয় কেন্দ্রে জাতিসংঘ, তুর্কি, ইউক্রেনীয় এবং রুশ প্রতিনিধিরা থাকবেন।

ইউক্রেনের ২০ মিলিয়ন টন খাদ্যশস্য রফতানির জন্য কৃষ্ণ সাগরে উপস্থিত জাহাজের সংখ্যা পর্যাপ্ত নয় বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য পরিবহনের জাহাজ কৃষ্ণ সাগরে নির্বিঘ্নে পৌঁছাতে পারলে এ সংকট দূর হবে বলে মনে করেন তারা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর