বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :

শহরে বাচ্চাদের চোখে ছানির সমস্যা বাড়ছে, রোগের কারণ জানিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১১৯ সময় দেখুন
শহরে বাচ্চাদের চোখে ছানির সমস্যা বাড়ছে, রোগের কারণ জানিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা


চল্লিশ পেরলেই চালশে নয়৷ তার বহু আগে শৈশবেই ছানি পড়তে পারে চোখে৷ পরিসংখ্যান বলছে ভারতে প্রতি ১০ হাজার শিশুর মধ্যে ৬ জন ছানি নিয়েই জন্মায়৷ শিশুদের অন্ধত্বের ১০ শতাংশ ক্ষেত্রে কারণ ছানির সমস্যা৷ চিকিৎসকদের মতে নানা কারণে শৈশবে ছানি পড়তে পারে ৷ হায়দরাবাদের চক্ষু বিশেষজ্ঞ সত্য প্রসাদ বাল্কির মতে, সদ্যোজাতর চোখে ছানি পড়ার অন্যতম কারণ ডাউন সিন্ড্রোম৷ তিনি জানান, গত এক দশকে গ্রামাঞ্চলে এই সমস্যা কমেছে অনেকটাই৷ প্রসূতির যত্ন, প্রসবকালীন সচেতনতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পাল্টেছে তুলনামূলকভাবে৷ তবে আশ্চর্যজনকভাবে শহরাঞ্চলে আগের তুলনায় এই সমস্যা অর্থাৎ নবজাতকদের মধ্যে ছানির সমস্যা বাড়ছে৷ এর কারণ হিসেবে চক্ষুরোগ বিশেষজ্ঞ বাল্কি নানা কারণ তুলে ধরেছেন৷ সেগুলির মধ্যে আছে স্টেরয়েড গ্রহণ, জিনগত সমস্যা, মেটাবলিক ডিসঅর্ডার এবং নির্দিষ্ট সময়ের আগেই সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়া বা প্রিম্যাচিওর বার্থ৷

৫ বছর আগেও শহরে প্রতি বছর তিনি ৬ থেকে ৭ ক্ষেত্রে দেখতেন শৈশবে ছানি পড়ার সমস্যা৷ এখন সেটা বেড়ে হয়েছে ১০ থেকে ১৫ টা৷ সংখ্যাটা ভীতিজনক না হলেও চিকিৎসক বাল্কি মনে করেন শিশুদের ভবিষ্যতের কথা ভেবে শৈশবে ছানির সমস্যা রোধ করার জন্য সচেতনতা প্রসার দরকার৷ ফরিদাবাদের চিকিৎসক অমৃতা কপূর চতুর্বেদীর কথায়, ‘‘প্রতি বছর বিশ্বে ২ লক্ষ শিশু অন্ধত্বের শিকার হয়৷ ২০ হাজার থেকে ৪০ হাজার শিশুর জন্ম হয় চোখে ছানির সমস্যা নিয়েই৷’’

আরও পড়ুন :  ফেলে না দিয়ে গাজরের খোসা ব্যবহার করুন রান্নায়, উপকারিতা পান রাতারাতি

বাচ্চাদের চোখে ছানি পড়ার একাধিক কারণ বলেছেন চিকিৎসকরা৷ দেখে নেওয়া যাক সেগুলি কী কী

# পরিবারে যদি শৈশবে ছানির সমস্যা থাকে, তাহলে আশঙ্কা বেশি হয়৷ কারণ এই সমস্যায় ফ্যামিলি হিস্ট্রি সক্রিয় ভূমিকা নেয়৷

# অন্তঃসত্ত্বা অবস্থায় মা যদি জটিল ও সংক্রামক রোগে আক্রান্ত হন, তাহলে গর্ভস্থ শিশুর চোখে ছানি পড়তে পারে

# অন্তঃসত্ত্বা পর্বে স্টেরয়েড নিলেও গর্ভস্থ শিশুর এই সমস্যা দেখা দিতে পারে৷ এছাড়াও স্টেরয়েড অ্যাবিউজ, ট্রমা, কনজেনিটাল গ্লকোমা, রেটিনাল সার্জারিও এই শারীরিক সমস্যার কারণ হয়ে দেখা দিতে পারে

# জন্মের পরও ছানিতে আক্রান্ত হতে পারে শিশু৷ চোখে আঘাত, অপুষ্টি, রাসায়নিকের প্রভাব বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও বাচ্চার চোখ ছানির শিকার হতে পারে

আরও পড়ুন :  দুয়ারে সরকার নিয়ে আজ বিকেলে জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যসচিব, বাড়ছে জল্পনা

অসুখ ধরা পড়ার পর বাচ্চার স্বাস্থ্য, সমস্যার গভীরতা, চোখের অবস্থা বিচার করেই চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ তবে তাঁরা বার বার গুরুত্ব দিয়েছেন রোগ চিহ্নিত করার উপরে৷ তাঁদের মতে, বাচ্চা অনেক সময়েই বুঝতে পারে না য়ে দৃষ্টিশক্তির সমস্যা হচ্ছে৷ সেক্ষেত্রে সতর্ক হতে হবে বাবা মাকে৷ স্কুলশিক্ষিকাকেও খেয়াল রাখতে হবে তাঁর ক্লাসের পড়ুয়ারা দূর থেকে ব্ল্যাকবোর্ড বা দেওয়ালে টাঙানো চার্ট ইত্যাদি দেখতে পাচ্ছে কিনা৷ কোনও পড়ুয়ার সমস্যা আছে বুঝতে পারলে জানাতে হবে তার বাবা মাকে৷ প্রতি বছর নিয়ম করে বাচ্চার চোখ পরীক্ষা করানোর উপর গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা৷ তাঁদের মতে, এই সমস্যা যত তাড়াতাড়ি ধরা পড়ে, ততই ভাল৷ দেরি হলেই বাড়বে জটিলতা৷

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Cataract, Eyesight



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর