শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

শহিদ আহনাফের বাবা-মা’র খোঁজ নিলেন তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১০২ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৭:৫৮

শহিদ আহনাফের পরিবারের কাছে ‘আমরা বিএনপি পরিবার’। ছবি: সংগৃহীত

ঢাকা: ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানী ঢাকার মিরপুর-১০ এলাকায় শহিদ শাফিকউদ্দিন আহমেদ আহনাফের বাবা-মা’র সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধি দল।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিএনএফ শাহীন কলেজের শিক্ষার্থী শহিদ আহনাফের পরিবারের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন প্রমুখ।

রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির নেতা শাকিল আহমেদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল, হাবিবুল বাশার, সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, যুগ্ম সম্পাদক হাসানুর রহমান, ঢাকা মহানগর ছাত্রদল (পশ্চিম)-এর সভাপতি রবিন, সাধারণ সম্পাদক আকরাম, বেসরকারী ইউনিভার্সিটি ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, শরিফুল ইসলাম, মিরপুর বাংলা কলেজ ছাত্রদল নেতা আকাশ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, শহিদ শাফিকউদ্দিন আহমেদ আহনাফ গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে মিরপুর-১০ এলাকায় আইনশৃংখলা বাহিনীর গুলিতে আহত হলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যায়।

সারাবাংলা/এজেড/পিটিএম

খোঁজ
টপ নিউজ
তারেক রহমান
বাবা-মা
শহিদ আহনাফ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom