সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

শহিদ ডা. মিলন দিবসে তারেক রহমানের শ্রদ্ধা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ সময় দেখুন
শহিদ ডা. মিলন দিবসে তারেক রহমানের শ্রদ্ধা


ঢাকা: ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ ডা. শামসুল আলম মিলনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন  তারেক রহমান।

শহিদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে বুধবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ শ্রদ্ধা জানান এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

স্ট্যাটাসে তারেক রহমান বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অকুতোভয় শহিদ ডা. মিলনের আত্মদান হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনর্জাগরণ ঘটিয়েছিল। তার রক্তের বিনিময়ে ৯ বছরের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চূড়ান্ত বিজয়ের দিকে অগ্রসর হয়। স্বৈরাচারকে উৎখাত করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠা ছিল ডা. মিলনের দৃঢ় অঙ্গীকার, যা বাস্তবায়িত হয়েছিল তাঁর আত্মত্যাগের মধ্য দিয়ে।’

এই পথ ধরেই দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় উল্লেখ করে তারেক রহমান লেখেন, ‘এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়।’

তিনি আরও লিখেছেন, ‘পতিত আওয়ামী সরকারের গত ১৬ বছরের শাসনামলে মানুষের সব অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে কবরস্থ করা হয়েছিল। দেশের মালিকানা ছিনিয়ে নেওয়া হয়েছিল জনগণের কাছ থেকে। তবে ৫ আগস্টের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের জয়যাত্রায় নতুনভাবে স্বাধীনতা ফিরে পেলেও দেশমাতৃকার বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত এখনো চলছে।’ কিন্তু জাতি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘শহিদ ডা. মিলনের আত্মত্যাগ সবসময় গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা যোগাবে।’ বার্তার শেষাংশে তিনি ডা. মিলনসহ সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর