সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :

শহিদ হাদির কবর জিয়ারতে বের হয়েছেন তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ সময় দেখুন
শহিদ হাদির কবর জিয়ারতে বের হয়েছেন তারেক রহমান


ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হয়েছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বাসা থেকে বের হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের সংলগ্ন স্থানে হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ভবনে যাবেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) তারেক রহমান তার পিতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom