শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

প্রাণময় বড়ুয়া নিলয়, জাবি প্রতিনিধি

শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে মুক্তিযুদ্ধে নিহত বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়৷

জাবি শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য মুক্তিযুদ্ধের শেষ সময়ে এসে বুদ্ধিজীবী হত্যা চালানো হয়েছিল। তাদের দোসররা আজও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলতে হলে সকল অপশক্তিকে শক্ত হাতে দমন করতে হবে।’

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আখতারুজ্জামান সোহেল, মাহবুবুল হক রাফা, নিলাদ্রী শেখর মজুমদার, আকলিমা আক্তার এশা,রতন বিশ্বাস, আলম শেখ, আব্দুর রহমান ইফতি, আরিফ আহমেদ, এনামুল হক, হাবিবুর রহমান লিটন, আলম শেখ, রাকিবুল হাসান শাওন, আসাদুজ্জামান আসাদ, মাহফুজ, মোঃ সাইফুল্লাহ ও বিভিন্ন হল শাখার প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর