শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরোচিত হামলা নিন্দনীয়: বাংলাদেশ ন্যাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ সময় দেখুন
শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরোচিত হামলা নিন্দনীয়: বাংলাদেশ ন্যাপ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির ‘শান্তিপুর্ণ’ কর্মসূচিতে বাধা ও হামলায় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়াল আহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।

রোববার ( ১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপের নেতারা এ প্রতিবাদ জানান।

তারা বলেন, ‘বিরোধী দলের সভা সমাবেশ, মানববন্ধন ও মোমবাতি প্রজ্বালনের মতো দুর্বল কর্মসূচিতে সরকার বাধা প্রদান ও হামলা-মামলা-গ্রেফতার চালিয়ে প্রমাণ করছে দেশে গণতান্ত্রিক পরিবেশ বলতে কিছু নেই। বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি, সভা, সমাবেশে হামলা কেন? আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না।’

বাংলাদেশ ন্যাপের নেতারা বলেন, ‘দলীয় কর্মীদের প্রতি আওয়ামী লীগ এবং সরকারের কোনো দায়-দায়িত্ব আছে বলে মনে হচ্ছে না। বিরোধী দলের কর্মীদের সঙ্গে নৃশংস আচরণ করতে তারা দলীয় কর্মীদের উৎসাহিত করছে, তাতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে। মানুষ জেগে উঠলে এসব দলীয় মাস্তানি ফুৎকারে উড়ে যায়— এই অভিজ্ঞতা আওয়ামী লীগের নীতি নির্ধারকদের চাইতে বেশি আর কাদের আছে? আর এমনটি হলে সকল আক্রোশ গিয়ে পড়বে এসব কর্মীর ওপর। যাদের এখন ব্যবহার করা হচ্ছে।’

নেতারা আরও বলেন, ‘জেনে-শুনে আওয়ামী লীগ এমন কেন করছে? দেশকে সহিংসতার মুখে ঠেলে দিয়ে কী অর্জন করতে চায় তারা?’

সারাবাংলা/এজেড/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর