বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

শাহবাজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২৩০ সময় দেখুন
শাহবাজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। রোববার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নাকচ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি। স্পিকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন বিরোধীরা। পরে নতুন স্পিকার ঘোষণা করে একতরফাভাবে জাতীয় পরিষদের অধিবেশন চালিয়ে যান বিরোধীরা।

রোববার পাকিস্তান পিপলস পার্টির নেতা শেরি রেহমান দাবি করেন, আয়াজ সাদিককে নয়া স্পিকার হিসেবে বেছে নিয়েছেন ১৯৭ জন সদস্য। ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আয়াজ সাদিক স্পিকার নির্বাচিত হওয়ার পর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ভোটাভুটিতে দেন। ভোটে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়। তবে এসময় শাসকজোটের সদস্যরা জাতীয় পরিষদে উপস্থিত ছিলেন না। অনাস্থা প্রস্তাব খারিজের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে বিরোধী নেতা শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী ঘোষণা করে বিরোধীরা।

এর আগে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পর পাকিস্তানের বর্তমান জাতীয় সংসদ ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। সংসদে স্পিকার অনাস্থা প্রস্তাব খারিজ করে দিলে প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। জাতীয় পরিষদ ভেঙে দেওয়ায় আগামী ৯০ দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা তৈরি হয়েছে।

তবে ডেপুটি স্পিকার ও রাষ্ট্রপতির সিদ্ধান্ত মানতে নারাজ বিরোধীরা। তাদের দাবি, অনাস্থা প্রস্তাব বেইআইনিভাবে খারিজ করা হয়েছে। বিরোধীদের হাতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য প্রয়োজনীয় সংখ্যক সদস্য রয়েছেন দাবি করে তারা নতুন প্রধানমন্ত্রী ও স্পিকারের নাম ঘোষণা করেছেন।

উল্লেখ্য, শাহবাজ শরিফ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। নওয়াজ শরিফ বর্তামানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর