বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

শিকলে বেঁধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৩৬ সময় দেখুন
শিকলে বেঁধে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ


সজ্ঞিব দাস, গলাচিপা  (পটুয়াখালী) প্রতিনিধি ::

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে এক গৃহবধূকে কোমড়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার (৩ অক্টোবর) সকালে ওই গৃহবধূর স্বামীর বাড়ীতে এ  নির্যাতনের ঘটনা ঘটে।

কোমড়ে শিকল বেঁধে, তালা দিয়ে আটকিয়ে ঘরের মেঝেতে ফেলে মধ্যযুগীয় কায়দায় বর্বর এ নির্যাতন চালানো হয়। অনবরত শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি আঘাত  করা হয়। নির্যাতনের শিকার গৃহবধূ, তার বাবা-মা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। তবে, শ্বশুর বাড়ি থেকে যৌতুক  পেতেই স্বামীর এমন নির্যাতন, দাবি নির্যাতনের শিকার গৃহবধূর। নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম রেনিস সুলতানা, বয়স ১৯ বছর ।

কাউখালী গ্রামের রফিকুল ইসলাম হাওলাদারের মেয়ে সে। জানা গেছে, আড়াই বছর আগে একই গ্রামের মৃত হানিফ মোল্লার ছেলে রাকিব মোল্লার (২২) সাথে রেনিসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায় অপ্রাপ্ত বয়সেই রেনিসের বিয়ে হয়। দেড় বছরের একটি  কন্যা সন্তানও রয়েছে তাদের ঘরে। গৃহবধূ রেনিস সুলতানা বলেন, ‘বিয়ের পর তাদের সুখে-শান্তিতেই দিন কাটছিল। যা চেয়েছেন, তাই পেয়েছেন স্বামীর কাছ থেকে। কিন্তু কিছুদিন পর থেকে শ্বাশুরির আশকারায় তার সঙ্গে দাম্পত্য জীবনে স্বামীর কলহ শুরু হয়।

আজকে (রোববার) শ্বাশুরি শেকল বের করে দিছে, স্বামী বানছে, পিটাইছে।’ তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে ঢাকা যাওয়ার সময় জুতা দিয়ে বেধড়ক পিটিয়ে গেছে। আমার বাবা-মায়ের সঙ্গেও যোগাযোগ করতে দেয় না। ফোন নিয়ে গেছে। যৌতুকের টাকা চায়, বলে তাকে (স্বামী) কিছু দেয় না। একবার তাকে বাবার বাড়ি পাঠিয়ে দিছে। বলছে কিছু নিয়ে আসবি।

রেনিসের বাবা রফিকুল ইসলাম হাওলাদার বলেন, ‘এই যৌতুকের জন্য মেয়েকে জালা-যন্ত্রণা দিয়ে যাচ্ছে। আমি বিচার চাই।’ জানা গেছে, নির্যাতনের খবর পেয়ে ওইদিন রফিক হাওলাদার শ্বশুর বাড়ি থেকে মেয়েকে নিজের বাড়িতে নিয়ে এসেছে।

এবিষয়ে অভিযুক্ত স্বামী রাকিব মোল্লার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ না করায় তার কোন মন্তব্য জানা যায়নি।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ‘এ ধরণের কোন খবর পাইনি। খোঁজ নিয়ে দেখছি।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর