শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের

শিক্ষকদের ‘কল্যাণ সুবিধা’র আরও ৩০ কোটি টাকা হস্তান্তর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯০ সময় দেখুন
শিক্ষকদের ‘কল্যাণ সুবিধা’র আরও ৩০ কোটি টাকা হস্তান্তর


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার আরও ৩০ কোটি ৫ লাখ ৮০ হাজার ৪৯২ টাকা হস্তান্তর করা হয়েছে। ৭৪২ জন শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ নতুন করে এই অর্থ ছাড় করা হয়।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এই অর্থ ছাড় করা হয় বলে জানিয়েছে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ। ইএফটির মাধ্যমে উল্লেখিত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা পেয়ে যাবেন।

শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, ‘শিক্ষকদের পাওনা পরিশোধে তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন।’

এছাড়াও গত ১৩ জুলাই ১ হাজার ১৮০ জন শিক্ষক কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ৫২ কোটি ৬০ লাখ টাকা ছাড় করে ট্রাস্ট। এর আগে ১৬ জুনও ৫৭১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী কল্যাণ সুবিধা বাবদ ২৪ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৫০ টাকা ছাড় করা হয়।
উল্লেখ, করোনার সময়ে ২০২০ সালের মার্চ মাস থেকে ১৩ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে ১২ হাজার ৭৪৮ জন শিক্ষক-কর্মচারীকে ৫৬৪ কোটি ৯ লাখ ৭০ হাজার ৭৪৩ টাকা কল্যাণ সুবিধা দেওয়া হয়েছিল। যা এখন ১৩ হাজার ছাড়িয়ে গেল।

সারাবাংলা/টিএস/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর