মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি Explained: Why ICC stripped Sri Lanka of 2027 Women’s Champions Trophy hosting rights | Cricket News Arshad Warsi Recalls Jaya Bachchan’s Advice To His Wife Maria Goretti: ‘Difficult To Marry An Actor’ | Bollywood News কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার ৫২ কোটি ৬০ লাখ টাকা ছাড়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার ৫২ কোটি ৬০ লাখ টাকা ছাড়


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঈদুল আজহা সামনে রেখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ ১ হাজার ১৮০ জন শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ৫২ কোটি ৬০ লাখ টাকা ছাড় করেছে। মঙ্গলবার (১৩ জুলাই) এই টাকা ব্যাংকে ছাড় করা হয়েছে।

কল্যাণ ট্রাস্টের সচিব এবং  ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও মাউশির মহাপরিচালকের যৌথ সইয়ে ১ হাজার ১৮০ জন শিক্ষক-কর্মচারীর কল্যাণ সুবিধার ৫২ কোটি ৬০ লাখ ৫৭ হাজার ১৩১ টাকা ব্যাংকে ছাড় করা হয়েছে। ইএফটির মাধ্যমে আগামী বৃহস্পতিবারের মধ্যেই শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা পৌঁছে যাবে বলে জানিয়েছে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ।

শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু জানিয়েছেন, শত সীমাবদ্ধতা ও সংকটের মধ্যেও করোনাকালীন এই মহাদুর্যোগের মধ্যে কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীদের এই অর্থছাড়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাউশি’র মহাপরিচালক এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরাও সর্বাত্মক সহযোগিতা করেছেন।

এর আগে, গত ১৬ জুন ৫৭১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর জন্য কল্যাণ সুবিধা বাবদ ২৪ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৫০ টাকা ছাড় করা হয়। সব মিলিয়ে ২০২০ সালের মার্চ থেকে আজ ১৩ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে ১২ হাজার ৭৪৮ জন শিক্ষক-কর্মচারীকে ৫৬৪ কোটি ৯ লাখ ৭০ হাজার ৭৪৩ টাকা কল্যাণ সুবিধা দেওয়া হয়েছে।

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর