শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শিক্ষামন্ত্রী জানালেন এসএসসি-এইচএসসি যথাসময়ে হবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৫ সময় দেখুন
শিক্ষামন্ত্রী জানালেন এসএসসি-এইচএসসি যথাসময়ে হবে


ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা জন্য যে সময়ের রুটিন প্রকাশ করা হয়েছে সময়মতো সব পরীক্ষা নেওয়া যাবে। করোনাভাইরাস মহামারির কারণে বিলম্বিত ও সংক্ষিপ্ত সূচির এসএসসি-এইচএসসি পরীক্ষা সময়মতো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সব প্রস্তুতি আছে। বর্তমানে করোনা পরিস্থিতির যে অবস্থা, আশা করছি সময়মতো সুষ্ঠুভাবে সব পরীক্ষা সম্পন্ন হবে।

এর আগে প্রতিষ্ঠানটির চত্বরে একটি আমড়া গাছের চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন। আমরা শিক্ষা পরিবার এ জন্মদিনকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের মাধ্যমে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীরা গাছ লাগাবে, সেটির পরিচর্যা করবে। এর মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রত্যয়ী হবে শিক্ষার্থীরা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু দেশের নয়, সারাবিশ্বেরই এক নন্দিত নেতা। বাংলাদেশকে সদর্পে এগিয়ে নিয়ে যাওয়ায় বিশ্বে তিনি প্রশংসিত হয়েছেন। এটি আমাদের জন্য, সারাদেশের জন্য গর্বের। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব এবং চতুর্থ শিল্প বিপ্লবের গর্বিত অংশীদার হব।

এসময় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

The post শিক্ষামন্ত্রী জানালেন এসএসসি-এইচএসসি যথাসময়ে হবে appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর