বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News ‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তায় বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ

শিক্ষার্থীকে মারধরের অভিযোগে তিতুমীর কলেজে ৩ বাস জব্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৩৫ সময় দেখুন
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে তিতুমীর কলেজে ৩ বাস জব্দ


বেপরোয়া গতিতে বাস চালানোর প্রতিবাদ করায় সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে আলিফ পরিবহনের চালক ও হেলপারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে আলিফ পরিবহনের তিনটি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার ( ৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বাসগুলো কলেজ ক্যাম্পাসে আনা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আল আমিন সরকার। বেপরোয়া গাড়ি চলানোর প্রতিবাদ করায় তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ঘটনার বর্ণনায় আল আমিন বলেন, ‘আমি বনশ্রী থেকে মিরপুর-১০ যাওয়ার পথে আলিফ পরিবহনের একটি বাসে উঠি। পথে দুটি বাস বেপরোয়া গতিতে একে অপরকে ওভারটেক করার চেষ্টা করছিল। শেওড়াপাড়ায় পৌঁছালে একটি বাস সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে ৮ থেকে ৯ জন যাত্রী আহত হন। আমি এর প্রতিবাদ করলে চালক ও হেলপারদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুটি বাসের চালক ও হেলপার মিলে আমাকে মারধর করেন।’

আটক বাসগুলোর একটির হেলপার ইব্রাহিম বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীরা আমাদের বাস ক্যাম্পাসে নিয়ে আসে। ঠিক কোন বাসের সঙ্গে কী ঘটনা ঘটেছে, তা আমরা জানি না। অন্য একটি আলিফ বাসের সঙ্গে সমস্যা হয়েছে বলে শুনেছি। তবে আমাদের বাসের সঙ্গে কোনো ঘটনা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘একজন শিক্ষার্থীর হাত কেটে যাওয়ার একটি ছবি আমাদের মোবাইলে দেখানো হয়েছে। ওই ঘটনার জের ধরেই বাসগুলো আটক করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। আমাদের কোনো দোষ নেই, তাই বাসগুলো ছেড়ে দেওয়ার দাবি জানাই।’

এদিকে শিক্ষার্থীদের দাবি, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত চালক ও হেল্পারকে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর