শনিবার, ২৩ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈর চন্দ্রা ত্রি মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে মানুষ ও যানবাহনের চাপ রাঙ্গামাটিতে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়ার ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত ২ শতাধিক মানুষ কর্ণফুলীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর কর্ণফুলী নদী থেকে ৯টি অবৈধ বাল্কহেড জব্দ, ২ লক্ষ ৪৫ হাজার জরিমানা তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের বাড়ি ফেরাতে জবিতে ডাবল ডেকার বাসের ব্যবস্থা কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতাকে কুপিয়ে জখম আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ Will MS Dhoni play in IPL 2027? CSK captain Ruturaj Gaikwad gives ‘next year’ update | Cricket News System Review: Jyotika, Sonakshi Sinha-Led Quietly Powerful Legal Drama Understands All Shades Of Womanhood | Bollywood News

শিক্ষার্থীদের বাড়ি ফেরাতে জবিতে ডাবল ডেকার বাসের ব্যবস্থা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৪ সময় দেখুন
শিক্ষার্থীদের বাড়ি ফেরাতে জবিতে ডাবল ডেকার বাসের ব্যবস্থা


জবি: আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে নিজস্ব অর্থায়নে একটি ডাবল ডেকার বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে জবি শাখা ছাত্রদল।

শুক্রবার (২২ মে) বাসটি রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার্থীদের নিয়ে রওনা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকেই শিক্ষার্থীদের জন্য নয়টি বাসের ব্যবস্থা করেছিল। তবে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা থেকেই পরিবহন পুল এলাকায় শিক্ষার্থীদের দীর্ঘ সিরিয়াল শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অধিকাংশ বাসের সিট পূর্ণ হয়ে গেলে বিশেষ করে রংপুর ও রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় পড়েন।

প্রথমে প্রশাসনের কাছে আরও দুইটি বাস সংযুক্ত করার অনুরোধ জানানো হলেও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জবি ছাত্রদল অতিরিক্ত বাসের উদ্যোগ নেয়। পরে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে নেতাকর্মীরা নিজস্ব অর্থায়ন ও ফান্ড সংগ্রহের মাধ্যমে একটি ডাবল ডেকার বিআরটিসি বাসের ব্যবস্থা করেন।

জানা গেছে, বাসটি সিরাজগঞ্জ হয়ে রাজশাহী ও রংপুর বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গন্তব্যে প্রায় ১১০ জন শিক্ষার্থী নিয়ে রওনা করেন।

এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ঈদের সময় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় অনেক শিক্ষার্থী বাস না পাওয়ার শঙ্কায় ছিল। বিশেষ করে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের অনুরোধের পর আমরা নিজেদের উদ্যোগে বাসের ব্যবস্থা করেছি, যাতে তারা নিরাপদ ও স্বস্তিতে বাড়ি ফিরতে পারে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom