শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শিক্ষার্থী ভিসায় বায়োমেট্রিক বাধ্যতামূলক করলো অস্ট্রেলিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৩ সময় দেখুন
শিক্ষার্থী ভিসায় বায়োমেট্রিক বাধ্যতামূলক করলো অস্ট্রেলিয়া


অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য প্রদান বাধ্যতামূলক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। যদি কোনো আবেদনকারী নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক সরবরাহ না করেন, তবে তার ভিসার আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে।

রোববার (২৮ ডিসেম্বর) এক বার্তায় অস্ট্রেলিয়া গমনে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের এই বিষয়ে সতর্ক করেছে ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন।

বার্তায় জানানো হয়, স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার পর ইমিগ্রেশন বিভাগ থেকে আবেদনকারীকে বায়োমেট্রিক তথ্য দেওয়ার অনুরোধ জানানো হতে পারে। আপনি যদি অস্ট্রেলিয়ার বাইরে থেকে আবেদন করেন এবং আপনার বায়োমেট্রিক্সের প্রয়োজন হয়, তবে দেশ ছাড়ার আগেই নির্ধারিত অস্ট্রেলিয়ান বায়োমেট্রিক কালেকশন সেন্টারে (এবিসিসি) সশরীরে গিয়ে তা সম্পন্ন করতে হবে।

দূতাবাস আরও স্পষ্ট করেছে যে, বিদেশে থাকাকালীন এই প্রক্রিয়া সম্পন্ন না করলে জটিলতা আরও বাড়তে পারে। সেক্ষেত্রে বায়োমেট্রিক দেওয়ার জন্য আবেদনকারীকে পুনরায় নিজ দেশে ফিরে আসতে হতে পারে। এমনকি বায়োমেট্রিক্স সম্পূর্ণ না হলে কোনো কারণ ছাড়াই শিক্ষার্থীর ভিসার আবেদন বাতিল করে দেওয়ার ক্ষমতা রাখে ইমিগ্রেশন বিভাগ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর