শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম বন্ধের নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম বন্ধের নির্দেশ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ওষুধ প্রশাসন অধিদফতর বা স্বাস্থ্য অধিদফতরের পূর্বানুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আপাতত না চালানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

সোমবার (৮ মে) শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে-উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং আঞ্চলিক পরিচালককে।

নির্দেশনায় বলা হয়, সারভারিক্স ভ্যাকসিনের নকল লেবেল লাগিয়ে একটি চক্র এটি নকল করছে, যা গত ১৬ মার্চ সিআইডি জব্দ করেছে। গত ১৮ মার্চ ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা মিরপুর দারুস সালাম থানা এলাকার এ.আর.খান ফাউন্ডেশনে এ ভ্যাকসিনটি মেয়েদের দেওয়া হতো বলে আলামত পেয়েছেন। অফিস আদেশে আরও বলা হয়, গাজীপুর জেলায় বিভিন্ন স্কুল ও কলেজে নকল ভ্যাকসিনের প্রচারণা করা হয়েছে বলে জানা গেছে।

নির্দেশনায় আরও বলা হয়, স্কুল, কলেজে বেসরকারি পর্যায়ে কোনো ধরনের ভ্যাক্সিনেশন করার জন্য বলা হলে এ বিষয়ে ঔষধ প্রশাসন অধিদফতর বা স্বাস্থ্য অধিদফতরের পূর্বানুমোদন থাকা আবশ্যক। এমতাবস্থায়, ঔষধ প্রশাসন অধিদফতর বা স্বাস্থ্য অধিদফতরের পূর্বানুমোদন ছাড়া এই কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানে না করার জন্য অনুরোধ করা হলো।

সারাবাংলা/জেআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর