শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শিক্ষা বোর্ডের সচিবকে বদলি, কর্মকর্তাদের মিষ্টি বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২৬০ সময় দেখুন
শিক্ষা বোর্ডের সচিবকে বদলি, কর্মকর্তাদের মিষ্টি বিতরণ


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব ড. মো. মোয়াজ্জেম হোসেনকে ঢাকায় বদলি করা হয়েছে। এ খবর শুনে মিষ্টি বিতরণ করেছেন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব, সরকারি কলেজ-২) ড. মো. ফরহাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, ড. মোয়াজ্জেম হোসেনকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীরকে রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব (প্রেষণ) করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় আদেশ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান।

সচিব ড. মো. মোয়াজ্জেম হোসেনকে বদলির খবরে রাজশাহী শিক্ষাবোর্ডে বিকেলে মিষ্টি বিতরণ করা হয়েছে। বদলি আদেশের খবর জানাজানি হলে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা মিষ্টিমুখ করেন।

এর আগে, রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব ড. মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এছাড়াও অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি বোর্ডে নয় কর্মকর্তার বেতন স্কেল নির্ধারণ বিবরণী ও গোপনীয় কাগজপত্র ফটোকপির প্রতিবাদ করায় দুই কর্মকর্তাকে লাঞ্ছিত করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এরও উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। তদন্ত কমিটির সদস্যরা এরই মধ্যে রাজশাহী ঘুরে গেছেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর