শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৬৯ সময় দেখুন
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত


মো:আশরাফুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির ধাক্কায় নাঈম নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকরী গ্রামের হাকিদুল ইসলাম।

শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় ধুইনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নাঈম বিকাল ৫টার দিকে নানার বাড়ি কয়লার দিয়াড় ধুইনাপাড়া এলাকায় রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ট্রলি চালক কয়লার দিয়াড় গ্রামের ফিটু আলীর ছেলে শামীম পালিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার এসআই সুজন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রলি চালক পলাতক রয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর