রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

শিবপুরে মিছিলে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
শিবপুরে মিছিলে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নরসিংদী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ মিছিলে অংশ নিয়ে আমাল হোসেন ভূইয়া (৪৩) নামে এক নেতার মৃত্যু হয়েছে। মিছিলে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত আমাল ভূইয়া উপজেলার ডাকবাংলো এলাকার ফাইজুদ্দিনের ছেলে। সে উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল শুরু হয়ে শিবপুর কলেজগেইট মডেল মসজিদের সামনে এসে পৌঁছলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে ঢলে পড়েন আমাল। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। তার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর