কলকাতাতেও চলে এল এসি লোকাল ট্রেন৷ মুম্বাই, চেন্নাইয়ের কলকাতার শিয়ালদহ ডিভিশনে চলে এলে এসি লোকাল ট্রেন৷ ১২ কামরার এই ট্রেনের প্রতিটি কোচই বাতানুকূল৷ অনেকটা মেট্রোর কোচের মতোই দেখতে এই ট্রেন৷ সূত্রের খবর, প্রথমে শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে এই ট্রেন চলার কথা৷ আরও একটি এসি লোকাল ট্রেনও শিয়ালদহ ডিভিশনে আসার কথা৷ জুলাই মাসের শুরুতে দ্বিতীয় এসি লোকাল কলকাতায় চলে আসবে৷ তবে এই এসি লোকাল ট্রেনের ভাড়া সাধারণ লোকাল ট্রেনের তুলনায় পাঁচ গুন বেশি হওয়ার কথা৷ ফলে এসি লোকালে যাত্রী কতটা হবে, তা নিয়েও সংশয় থাকছে৷
Source link