সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

শিলিগুড়িতে চালু হচ্ছে এয়ারটেল ৫জি পরিষেবা, কলকাতায় কবে? কী বলছে সংস্থা – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ১০৯ সময় দেখুন
শিলিগুড়িতে চালু হচ্ছে এয়ারটেল ৫জি পরিষেবা, কলকাতায় কবে? কী বলছে সংস্থা – News18 Bangla


কলকাতা: দশ বছর আগেও কেউ ভাবতে পারতেন না যে, মোবাইল ফোনেই স্ট্রিমিং করা যাবে গোটা সিনেমা। কিন্তু এখন দেশ জুড়ে ইন্টারনেট বিপ্লবের সঙ্গে সঙ্গে সে সময় সুদূর অতীত। এখন তো দিব্যি ৪কে ভিডিও বিনা বাধায় দেখা যায় মোবাইল ফোনেই। সেই ডেটা বিপ্লবকে আরও এক ধাপ এগিয়ে দিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ৫জি পরিষেবা।

বাংলাও বাদ নেই সেই তালিকা থেকে। ভারতী এয়ারটেল শিলিগুড়িতে তাদের অত্যাধুনিক ৫জি পরিষেবাগুলি চালু করার কথা ঘোষণা করেছে। এই রাজ্যের প্রথম শহর হিসেবে অতি দ্রুত ৫জি পরিষেবা উপভোগ করতে চলেছে শিলিগুড়ি। নিকট ভবিষ্যতে আরও শহরে পাওয়া যাবে এয়ারটেল ৫জি প্লাস পরিষেবা।

আরও পড়ুন-স্লিপারে না, ভারতীয় রেল এবার এসি কোচের দিকেই ঝুঁকছে

৫জি সক্ষম মোবাইল ফোন বা ডিভাইসে গ্রাহকরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই উচ্চ গতির এয়ারটেল নেটওয়ার্ক উপভোগ করবেন। আপাতত হিল পয়েন্ট, সেবক রোড, বিধান মার্কেট এবং অরবিট মলল্যান্ডের কিছু অন্যান্য নির্বাচিত স্থানেই পাওয়া যাবে ৫জি প্লাস পরিষেবা।

শিলিগুড়িতে ৫জি প্লাস পরিষেবা চালু করার প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ও ওড়িশার ভারতী এয়ারটেলের প্রধান সিদ্ধার্থ শর্মা বলেছেন, “শিলিগুড়িতে এয়ারটেল ৫জি প্লাস শুরু করার ঘোষণা করতে পেরে আমি রোমাঞ্চিত, এটা গ্রাহকদের একটি অতি-দ্রুত নেটওয়ার্কের অভিজ্ঞতা দেবে ৷ আমরা আমাদের নেটওয়ার্ককে ক্রমাগত বৃদ্ধি করছি যাতে নিশ্চিত করা যায় যে শহরের প্রতিটি কোণে ৫জি সংযোগ পাওয়া যায় এবং উপভোক্তারা ৪জি নেটওয়ার্কের তুলনায় ২০ থেকে ৩০ গুণ দ্রুত গতি উপভোগ করতে পারেন।”

আরও পড়ুন– ‘নো কমেন্টস…’ বক্তব্য সুদীপের, এদিকে নিজের অবস্থানেই অনড় তাপস রায়

মনে করা হচ্ছে এয়ারটেল ৫জি প্লাস যে পরিষেবাগুলি চালু করে নিজেদের সম্পূর্ণ ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে ৷ কারণ হাই ডেফিনিশন ৪কে ভিডিও স্ট্রিমিং, গেম খেলা, একসঙ্গে একাধিক চ্যাট, ফটোর তাৎক্ষণিক আপলোড এবং আরও অনেক কিছুতে দ্রুততম যোগাযোগের সুযোগ দেবে ৫জি। গত এক বছরে, এয়ারটেল অনেকবার ৫জি-এর শক্তি প্রদর্শন করেছে। হায়দরাবাদে ভারতের প্রথম লাইভ ৫জি নেটওয়ার্ক থেকে শুরু করে ভারতের প্রথম ৫জি চালিত হলোগ্রাম, ভবিষ্যতে ৫জি-র বিকল্প নেই, এটা এতদিনে স্পষ্ট।

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: 5G launch in India, Airtel



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর