রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের

শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৩ সময় দেখুন
শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আরসিসিআই)-এর ২০২৬–২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের ‘শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটি’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংস্থাটির পরিচালক ইঞ্জিনিয়ার মো. শাকিলুর রহমান শাকিল।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান বলেন, “রাজশাহী অঞ্চলের অর্থনৈতিক ও শিল্প বিকাশে চেম্বারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে যে আস্থা ও বিশ্বাস রেখে শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলে নতুন শিল্প উদ্যোক্তা তৈরি, বন্ধ হয়ে থাকা শিল্পকারখানাগুলো পুনরায় সচল করা এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

এদিকে নতুন দায়িত্ব লাভ করায় ইঞ্জিনিয়ার মো. শাকিলুর রহমান শাকিলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চেম্বারের পরিচালনা পর্ষদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে রাজশাহীর শিল্প খাত আরও গতিশীল হবে এবং এ অঞ্চলে নতুন বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আগামী দিন গুলোতে তিনি আমাদের আরও অনেক কিছুই উন্নয়ন মূলক কাজ উপহার দিবেন । এটিই সকলের প্রত্যাশা ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর