কাশ্মীরের আতর ও পশমিনা, দার্জিলিঙের সুবাসিত চা, আরাকু উপত্যকার কফি, জিঘরানার আতর-এরকমই অজস্র মহার্ঘ্য উপহার যেখানে মিশে আছে ভারতীয় শিকড়ের গন্ধ৷ দেওয়া হল জি-২০ সম্মেলনে আগত বিশ্বের নানা দেশের নেতাদের৷ উপহারের ডালি সাজিয়ে তাঁদের হাতে তুলে দিল আমন্ত্রণকারী তথা আয়োজক ভারত৷