সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জামায়াত আমিরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯৮ সময় দেখুন
শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জামায়াত আমিরের


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের চারপাশে এমন অনেক প্রতিবেশী আছেন, যারা পর্যাপ্ত শীতের পোশাকের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন। আসুন আমরা প্রত্যেকে তাদের পাশে দাঁড়াই।

শনিবার (৩ জানুয়ারি) রাত আটটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ডা. শফিকুর রহমান লেখেন, শীতে কাঁপছে সারা দেশ। আমাদের চারপাশে এমন অনেক প্রতিবেশী আছেন যারা পর্যাপ্ত শীতের পোশাকের অভাবে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। মহান আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন, আমরা যদি সহানুভূতির হাত বাড়িয়ে দিই, তবে লাখো মানুষের এবারের শীত কাটবে স্বস্তিতে ও হাসিমুখে।

তিনি আরও লিখেন, ‘এই হাড়কাঁপানো শীতে আমি দেশের সকল সামর্থ্যবান মানুষকে সাথে নিয়ে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করতে চাই। আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যদি প্রত্যেকে অন্তত একটি করে নতুন শীতের পোশাক আমাদের কোনো সুবিধাবঞ্চিত প্রতিবেশীকে উপহার দিই, তবে চারপাশের চিত্রটা বদলে যাবে। আর যাদের এই মুহূর্তে নতুন কাপড় কেনার সুযোগ নেই, তারা চাইলে নিজের ব্যবহৃত ভালো মানের অতিরিক্ত কাপড়টিও উপহার হিসেবে দিতে পারেন। মনে রাখবেন, অন্যের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার যে সামর্থ্য আল্লাহ আমাদের দিয়েছেন, তা একটি পবিত্র আমানত।’

জামায়াত আমির বলেন, ‘আমাদের সবার এই ছোট ছোট অংশগ্রহণে লাখো মানুষের মুখে হাসি ফুটবে এবং দেশ দেখবে এক মানবিক বাংলাদেশের প্রতিচ্ছবি। আসুন, আমরা হাতে হাত রেখে সারাদেশে ছড়িয়ে দিই উষ্ণতার আমানত।’

‘আপনার এই মানবিক দায়িত্ব পালনের পর আমাদের ব্যক্তিগতভাবে আপনার অংশগ্রহণের কথা জানাতে পারেন। সারা দেশে এই উদ্যোগের মাধ্যমে মোট কতজন মানুষের মুখে হাসি ফুটলো, সেই সংখ্যাটি আমরা দেশবাসীকে জানিয়ে দেব।’

আপনার অংশগ্রহণ জানাতে ক্লিক করুন: https://forms.gle/tPBoy9j9LLCd7eB26

আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন। আমিন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom