শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

শীতার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতা মোখতারের কম্বল বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৪৬ সময় দেখুন
শীতার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতা মোখতারের কম্বল বিতরণ


ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় শীতার্ত ভাসমান মানুষদের মাঝে তিনি এই কম্বল বিতরণ করেন।

এ সময় কাজী মোখতার হোসাইন বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন সমগ্র জাতির নেত্রী। তার রাজনৈতিক জীবনের কষ্ট ও ত্যাগের স্বীকৃতি হিসেবে জনগণ তাকে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি দেশের খেটে খাওয়া মানুষের জন্যও কাজ করেছেন।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ও গ্রহণযোগ্য ছিলেন। দেশ-বিদেশে যে সম্মান তিনি পেয়েছেন, তা আল্লাহর পক্ষ থেকে এক বড় প্রতিদান। তিনি আজ আমাদের মাঝে নেই। শুয়ে আছেন স্বামীর পাশেই।’

এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর