বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন কর্ণফুলীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা Varun Dhawan Moves Out Of No Entry 2; Why Is Anushka Sharma Not Doing Movies? | Bollywood News

শীতেও থেমে নেই ডেঙ্গু, হাসপাতালে ভর্তি আরও ১১৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন
শীতেও থেমে নেই ডেঙ্গু, হাসপাতালে ভর্তি আরও ১১৪


ঢাকা: দেশে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। যদিও গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ সময়ে আরও ১১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৭৬ জন এবং নারী ৩৮ জন।

রেববার (২৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪, ঢাকা উত্তর সিটিতে ২৫, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ এবং বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ১ লাখ ২ হাজার ৫৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১২ জনের।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪০ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom