রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

শুক্রবার থেকে উপজেলা পর্যায়ে উঠান বৈঠক করবে এনসিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৯৮ সময় দেখুন


ঢাকা: সারাদেশে জুলাই পদযাত্রার পর এবার উঠান বৈঠক করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৯ আগস্ট) থেকে উপজেলা পর্যায়ে শুরু হবে দলটির ‘উঠানের নতুন সংবিধান’ শীর্ষক নতুন এই কর্মসূচি।

গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে প্রাথমিক পর্যায়ে আগামী সোমবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের নয়টি বিভাগের ২৭ উপজেলায় এ কর্মসূচি আয়োজন করা হবে। পরবর্তী সময়ে অন্যান্য উপজেলাগুলোতেও এ ধরনের কর্মসূচি আয়োজন করতে বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে দলটির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল। এ সময় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরিফ সোহেল বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির সর্বোচ্চ পর্যায়ের নেতাদের সিদ্ধান্তক্রমে আগামী শুক্রবার (২৯ আগস্ট) থেকে সোমবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে উঠানের নতুন সংবিধান শীর্ষক কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় নয়টি বিভাগের ২৭টি উপজেলায় উঠান বৈঠক ও সাংগঠনিক সভার আয়োজন করা হবে।’

তিনি আরও বলেন, ‘এই কর্মসূচির লক্ষ্য নতুন গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবিকে দেশের আপামর জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবে রূপদানের মাধ্যম হিসেবে গণপরিষদ নির্বাচনের দাবিতে সারাদেশে আন্দোলন গড়ে তোলার পূর্বপ্রস্তুতি সম্পন্ন করা। আমরা আশা করি, এই কর্মসূচি সফলতার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করা এবং সেই সংগ্রামকে এগিয়ে নেওয়ার পথে এনসিপি দেশবাসীর সহযোগিতা ও সমর্থন পাবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর