Last Updated:
কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম বড় দুই দল ভারত-অস্ট্রেলিয়া বর্ডার গাভাসকর ট্রফিতে মুখোমুখি হবে। ২২ নভেম্বর পারথে সিরিজের প্রথম টেস্ট শুরু হতে আর কয়েক ঘণ্টা বাকি।
জসপ্রিত বুমরাহ প্রথম টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক। দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের কারণে ভারতে রয়েছেন। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স। ট্রফি নিয়ে দুই অধিনায়কের ফটোশুট হয়েছে। শুধু ম্যাচ শুরুর অপেক্ষা। এই সিরিজ নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি কখন শুরু হবে।
ভারত এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ায় ৫২টি টেস্ট ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র ৯টি জিতেছে এবং ৩০টি হেরেছে। ভারতীয় দল ২০১৬/১৭ থেকে বর্ডার গাভাসকর ট্রফিতে অপরাজিত। ভারত শেষবার এই সিরিজে পরাজিত হয়েছিল ২০১৪/১৫ সালে। তার পর থেকে অস্ট্রেলিয়া দুবার ভারত সফর করেছে।
যখনই ভারতীয় দল বর্ডার গাভাসকর ট্রফির জন্য অস্ট্রেলিয়া সফরে যায় ম্যাচগুলি ভারতীয় সময় অনুযায়ী সকাল ৫ বা সাড়ে পাঁচটায় শুরু হয়। পারথের অপটাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা প্রথম টেস্ট ম্যাচের লাইভ অ্যাকশন দেখতে পারবেন সকাল সকাল ৭টা বেজে ৫০ মিনিট থেকে।
ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে। ডিডি স্পোর্টসে বিনামূল্যে লাইভ দেখতে পাবেন। ডিজনি + হটস্টারে এর লাইভ স্ট্রিমিং করা হবে।
ভারতের স্কোয়াড: জাসপ্রিত বুমরাহ (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাডিকাল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, অভিমন্যু ঈশ্বরণ, ওয়াশিংটন সুন্দর।
অস্ট্রেলিয়া: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খাজা, মারনাস লাবুসানে, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
November 21, 2024, 2:56 PM IST