রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

শুধু ঢাকাকেন্দ্রিক নয়, দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ার অঙ্গীকার তারেক রহমানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৮ সময় দেখুন
শুধু ঢাকাকেন্দ্রিক নয়, দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ার অঙ্গীকার তারেক রহমানের


ঢাকা: শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়ন না করে দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ে তোলার অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নীতি বন্ধ করে দেশজুড়ে পরিকল্পিত শহর গড়ে তোলা হবে। যাতে প্রতিটি অঞ্চল উন্নত হয় এবং প্রতিটি নাগরিক উপকৃত হতে পারে।

রোববার (৫ অক্টোবর) ‘বিশ্ব বসতি দিবসে’ বিএনপির ৩১ দফা পরিকল্পনাকে সমাধানের রোডম্যাপ হিসেবে উপস্থাপন করে ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপির ২৯ দফায়- জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ এবং ৩১ দফায়- পরিকল্পিত, সুষম নগরায়ন ও বিকেন্দ্রীকরণের কথা বলঅ হয়েছে।

তিনি বলেন, একটি  বাসস্থান হলো মানুষের মৌলিক অধিকার। আমাদের সকলেরই নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সুরক্ষিত বাসস্থান পাওয়ার অধিকার রয়েছে। গ্রামাঞ্চল, শহর, নদী ও বন—সবকিছুই একত্রে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে।

তিনি মনে করেন, দুর্বল পরিবেশে ভালো বাসস্থান তৈরি করা সম্ভব নয় এবং টেকসই উন্নয়ন ছাড়া সমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব নয়। আজকের অপরিকল্পিত নগরায়ন এবং জলবায়ু ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন।

তারেক রহমান বলেন, আমরা একটি ন্যাশনাল গ্রিন মিশন চালু করব যার মাধ্যমে ২৫ কোটি গাছ লাগানো হবে। নদীগুলোকে পুনরুদ্ধার, বর্জ্যকে সম্পদে রূপান্তর, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং ব্লু ইকোনমি সম্প্রসারণের মাধ্যমে যুব সমাজের জন্য সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি আরো বলেন, আমরা  দেশের বাসস্থান রক্ষা করব এবং ভবিষ্যত সংরক্ষণে উদ্যোগ নেব। একসঙ্গে সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করতে সবাইকে আহ্বান জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর