রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

শৃঙ্খলা না থাকলে সদস্য সংখ্যা ৫০ জনেই সীমাবদ্ধ থাকবে: সারজিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৮০ সময় দেখুন
শৃঙ্খলা না থাকলে সদস্য সংখ্যা ৫০ জনেই সীমাবদ্ধ থাকবে: সারজিস


ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সংগঠনে শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বজায় রাখা না গেলে কোনো সংগঠনই টিকে থাকতে পারে না।

তিনি বলেন, ‘এনসিপি ও এর সংগঠনের সকল সদস্যকে অবশ্যই চেইন অব কমান্ড ও সংগঠনগত শৃঙ্খলা বজায় রাখতে হবে। শৃঙ্খলা থাকলে তিন মাসের মধ্যে সদস্য সংখ্যা পাঁচ লাখে পৌঁছাবে, আর শৃঙ্খলা না থাকলে ৫০ জনেও সীমাবদ্ধ থাকবে।’

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের আবু সাঈদ কনভেনশন সেন্টারে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভাজন কাটিয়ে উঠতে পারলে এনসিপির ছাত্র সংগঠন যেকোনো দলের তুলনায় বেশি শক্তিশালী ও গুণগত হবে।’

‘আমাদের প্রত্যেক ইউনিটে সমন্বয় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করতে হবে। শৃঙ্খলা ও একতা থাকলে দেশের প্রতিটি ইউনিট সঙ্গবদ্ধভাবে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘‘এনসিপি নিশ্চিত করবে যেকোনো ইউনিট আহ্বায়ক কমিটিতে ‘মাই ম্যান’ পলিটিক্সের স্থান থাকবে না। ভবিষ্যতে নেতৃত্ব দেবেন যোগ্য, বিশ্বস্ত ও স্বপ্নবান তরুণরা—যারা দলের আদর্শে বিশ্বাসী এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন।’’

ছাত্র সংসদের ভেতরে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারকারী কারও জন্য কোনো স্থান নেই বলে সতর্ক করে দেন সারজিস আলম।

তিনি বলেন, ‘যারা দায়িত্বে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নেতৃত্বে আসতে হলে সততা, যোগ্যতা ও নিষ্ঠা প্রমাণ করতে হবে।’

২০২৪ সালের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এখন গণতান্ত্রিক যাত্রার পথে। আমাদের কাজ বড়—দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে লড়াই। যেন সেই পুরোনো সিস্টেমে গা না ভাসাই, বরং মানুষের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর