সোমবার, ২৫ মে ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

শৃঙ্খলা ভাঙায় বিএনপির আরও ২ নেতা বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৬৬ সময় দেখুন


ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকায় বিএনপির আরও দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান বিএনপির দফতরের দায়িত্বে থাকা দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বহিষ্কৃত নেতারা হলেন- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানার চার নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মাসুদ করিম মোল্লা।

বিবৃতিতে বলা হয়- দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে তাদের বহিস্কার করা হয়েছে। মাসুদ করিম মোল্লার বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom