শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শৃঙ্খলা ভেঙে হলে ঢোকা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩২৮ সময় দেখুন
শৃঙ্খলা ভেঙে হলে ঢোকা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: শৃঙ্খলা ভঙ্গ করে তালা ভেঙে হলে প্রবেশ করা শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ পাঠাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বিভিন্ন হলে বিদ্যুৎ সংযোগ ও পানির লাইন চালু করে হলে অবস্থান করা শিক্ষার্থীদের ব্যাপারেও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২ অক্টোবর) রাতে অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন অমর একুশে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইশতিয়াক এম. সৈয়দ।

অধ্যাপক ইশতিয়াক জানান, হল পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হবে।

তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থী শৃঙ্খলা ভঙ্গ করে তালা ভেঙে হলে প্রবেশ করেছে, তাদের এই কাজের ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এছাড়া বিভিন্ন হলে যেসব শিক্ষার্থী বিদ্যুৎ ও পানির লাইন চালু করে অবস্থান করছে, তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, শুক্রবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের তালা ভেঙে শতাধিক শিক্ষার্থী প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ৫ অক্টোবর হল খোলার নির্দেশনা দিলেও এই সিদ্ধান্ত ভেঙে ওই দিন দুপুরেই হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

এছাড়া প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির শনিবারের সভায় আগের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের জন্য আগামী ৫ অক্টোবরই হল খোলার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে বলে জানা গেছে।

সারাবাংলা/আরআইআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর