শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

শেখ রাসেলের হত্যাকারীরা পশুতুল্য ও নর্দমার কীট: কৃষিমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
শেখ রাসেলের হত্যাকারীরা পশুতুল্য ও নর্দমার কীট: কৃষিমন্ত্রী


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের হত্যাকারীদের পশুতুল্য ও নর্দমার কীট বলে অভিহিত করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, শেখ রাসেলের মতো নিষ্পাপ দুধের শিশুকে যারা নির্মম-নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, তারা মানুষ না। তারা নর্দমার কীট ও পশুতুল্য।

সোমবার (১৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় আয়োজিত শেখ রাসেল দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্মের নামে অপপ্রচার ও মিথ্যাচারের বিষয়ে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানিয়ে ড. রাজ্জাক বলেন, ‘মানবতার শত্রু, ধর্মান্ধ-সাম্প্রদায়িক গোষ্ঠী এখনও বাংলাদেশে তৎপর। এখনও তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে। অস্থিতিশীলতা সৃষ্টি করে উন্নয়নের বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। অতীতেও এই সাম্প্রদায়িক শক্তি বার বার বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির উপর আঘাত করেছে ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করেছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি বলেন, ‘যারা সাম্প্রদায়িকতা লালন করে তাদের বঙ্গবন্ধু পশুতুল্য বলেছিলেন। এই অপশক্তি ও সংকীর্ণমনা পশুদের রুখতে হবে। যেকোনো মূল্যে এদের দেশের মাটি থেকে নির্মূল করতে হবে। শেখ রাসেল দিবসে এটিই হোক আমাদের দৃঢ় প্রত্যয়।’

কৃষিমন্ত্রী বলেন, ‘কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনাটি যড়যন্ত্রের, নীল নকশার বহিঃপ্রকাশ। হিন্দু ধর্মালম্বীদের কেউ তাদের দেবতার পায়ের নিচে মুসলমানদের পবিত্র কোরআন রাখবে- সুস্থ মস্তিষ্কের কেউই এ ঘটনাকে বিশ্বাস করবে না, করতে পারে না। একজন বেকুবও বুঝবে যে, এটি উদ্দেশ্যপ্রণোদিত ও যড়যন্ত্রের অংশ। যারা ধর্মকে ব্যবহার করে চোরাগলি পথে ক্ষমতায় আসতে চায়- তারাই এ কাজ করেছে।’

ড. রাজ্জাক বলেন, ‘রংপুরে ও কুমিল্লার ঘটনায় জড়িত ও দোষীদের খুঁজে বের করা হবে এবং তাদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত সচিব (প্রশাসন) ওয়াহিদা আক্তার। অন্যান্যের মধ্যে অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, সাবেক মহাপরিচালক হামিদুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর