রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘শেখ হাসিনাকে খুশি করার জন্য তারেকের বক্তব্য সরানোর নির্দেশ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
‘শেখ হাসিনাকে খুশি করার জন্য তারেকের বক্তব্য সরানোর নির্দেশ’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউব থেকে তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি সরাতে বিটিআরসিকে যে নির্দেশ দিয়েছেন আদালত, তা শেখ হাসিনার মনের ইচ্ছা ও তাকে খুশি করার জন্যই।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘এক পক্ষের বক্তব্য না শুনেই ৩০ সেকেন্ডের মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে আদেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ। আদেশে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে হবে। বিচাপতিদ্বয়ের এই আদেশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করার শামিল।’

তিনি বলেন, ‘প্রধান বিচারপতির কাছে অন্য আদালতে এই রিটটি বদলীর জন্য আবেদন করা হলেও সেটিকে গ্রাহ্য না করে আদেশ দিয়েছেন আদালত। এটি সম্পূর্ণরূপে ন্যায়বিচারকে পদদলিত করার শামিল। বিচারপতিদের এই আদেশের কারণে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আর বিন্দুমাত্র আস্থা রইল না। আদালতের এ ধরনের আদেশ ফ্যাসিজমের নগ্ন বহিঃপ্রকাশ।’

রিজভী বলেন, ‘যেসব দেশে আইনের শাসন নেই, যেসব দেশে ফ্যাসিবাদ সর্বত্র পরিব্যাপ্ত, সেসব দেশ ছাড়া এ ধরনের বিবেকহীন পক্ষপাতমূলক রায় নজীরবিহীন। এ ধরনের আদালত শেখ হাসিনার বদৌলতে প্রতিষ্ঠা লাভ করেছে। যে কারণে আমরা উচ্চ আদালতের বিচারপতিদের মুখ থেকে শুনতে পেয়েছি, তারা নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ। হাইকোর্টের দুইজন বিচারপতির আদেশে সেটি নগ্নভাবে ফুটে উঠেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী সরকার যেহেতু বিরোধী দলের কন্ঠস্বর চেপে রাখতে চায়, সে কারণেই আদালতকে ব্যবহার করে বিরোধী দলের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। মানুষের শেষ আশ্রয়স্থল আদালত এখন শেখ হাসিনা ও আওয়ামী দুবৃর্ত্তদের শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর