শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘শেখ হাসিনাকে হত্যা করে বিএনপি এক দফা বাস্তবায়ন করতে চায়’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১২০ সময় দেখুন
‘শেখ হাসিনাকে হত্যা করে বিএনপি এক দফা বাস্তবায়ন করতে চায়’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: শেখ হাসিনাকে হত্যা করে বিএনপি এক দফা বাস্তবায়ন করতে চায় কিনা- এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্প্রতি জনসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বক্তব্যের প্রসঙ্গে এমন প্রশ্ন তুলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপির একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন- এটি মুখ ফসকে বলেছে। যিনি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন তিনি বিএনপির কোনো সাধারণ কর্মী নন। জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা। তিনি যা বলেছেন সেটা বিএনপিরই কথা। ২৭ দফা, ১০ দফা নয়, এক দফায় এসেছে তারা। তাহলে কি ধরে নেব, শেখ হাসিনাকে হত্যা করে তারা এক দফা বাস্তবায়ন করতে চায়? এ ব্যাপারে বিএনপি কী বলে সেটা শুনতে চাই।

বুধবার (২৪ মে) সকালে রাজধানীর সড়ক ভবনে বারৈয়ারহাট রামগড় সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সাংবাদিকদের কাছে বিএনপি নেতাদের প্রতি এ প্রশ্ন রাখেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও ভালোভাবে নেননি। কিন্তু বিএনপির কোন দায়িত্বশীল নেতা এ পর্যন্ত কোন ব্যবস্থা নেননি।’

শেখ হাসিনারকে হত্যায় বিএনপির মৌন সম্মতি আছে। এটা স্লিপ অফ টাং নয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক থাকতে হবে। যারা নির্বাচন প্রতিরোধ করতে আসবে তাদের প্রতিরোধ করা হবে।’

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের উপর আস্থা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘নির্বাচন হওয়ার পর সমালোচনা করেন তারা কিভাবে নির্বাচন করছে। বিএনপি দলীয় পরিচয় গোপন করে সব সিটি নির্বাচনে প্রার্থী দিয়েছে।’

মঙ্গলবার ঢাকায় বিারটিসির গাড়িতে আগুন ও পুলিশের ওপর হামলা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে বিএনপি নৈরাজ্য করবে, সন্ত্রাস করবে এটা তাদের পুরনো স্বভাব। উদ্ভূত পরিস্থিতি বলে দিবে কোন পরিস্থিতিতে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। আর রাজনীতির একটা ভাষা আছে। রাজনৈতিকভাবে সেটা মোকাবিলা করব। আমরা সহিংসতায় যাব না।’

আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারত যাবে জানিয়ে তিনি আরও বলেন, ‘এর মধ্যে আমাদের পার্টি টু পার্টি কন্টাক্ট, সেটাও বিজেপি ইনভাইট করেছে। আমরা আশা করছি আগামী জুলাই মাসে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারত সফরে যাবে।’

এর আগে, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বারৈয়ারহাট রামগড় সড়কের প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রনয় ভার্মা, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সারাবাংলা/এনআর/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর