রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News

‘শেখ হাসিনার দুর্নীতির সব মামলা দ্রুতই দৃশ্যমান হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯০ সময় দেখুন


রংপুর: শেখ হাসিনার বিরুদ্ধে থাকা দুর্নীতির সব মামলা দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অন্যান্য মামলাগুলোও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিচ্ছে দুদক।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে রংপুর নগরীর স্টেশন রোডে দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কোনো রাজনৈতিক সরকার নয়। তবে আশার কথা, এই পরিষদের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার অবস্থানে রয়েছেন। কিন্তু উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের আওতায় আনা হবে। সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ দুদকের আঞ্চলিক ও জেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom