শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

‘শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জনকল্যাণে কাজ করতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১১২ সময় দেখুন
‘শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জনকল্যাণে কাজ করতে হবে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়ে গিয়েছেন কিভাবে নেতৃত্ব দিতে হয়, কিভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে হয়। তিনি তার নেতৃত্বের মাধ্যমে দেশকে উন্নত করার রূপরেখা ও পরিকল্পনা দিয়ে গিয়েছেন। তার সংগঠনের নেতা হতে হলে তার আদর্শে উজ্জ্বীবিত হয়ে ও শেখ হাসিনার নির্দেশনা মেনে জনকল্যাণে কাজ করে যেতে হবে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সাথিয়ার আতাইকুলা মাধপুর আমেনা খাতুন কলেজ মাঠে আয়োজিত আর-আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংগঠনের নিষ্ক্রিয় কর্মীদের বিষয়ে ডেপুটি স্পীকার বলেন, পদ-পদবী নিয়ে ঘরে বসে থাকলে হবে না। আওয়ামী লীগের কর্মী হতে হলে মানুষের কাছে যেতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে, মাদক-ধূমপানমুক্ত আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে। শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন। আর দেশকে ২০৪১ সালের মাঝে কাঙ্খিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মো. শামসুল হক টুকু বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। নির্বাচন কমিশনই সংবিধান ও নির্বাচনী আইন অনুসরণ করে নির্বাচন পরিচালনা করবেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত ও দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে আমি বিরোধী দলকে নির্বাচনে অংশগ্রহণের আহবান জানাচ্ছি।

বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওহাবের সভাপতিত্বে ও মো. আব্দুল জব্বারের সঞ্চালনায় সম্মেলনে সাথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাথিয়া উপজেলা চেয়ারম্যান মো. আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলার সাধারণ সম্পাদক মো. তপন হায়দার সান, বেড়া আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আসিফ শামস রঞ্জন, মো. হাসান আলী খান, মো. রবিউল করিম হিরু, নজরুল ইসলাম, আব্দুল মালেক বাবলু, সাখাওয়াত হোসেন সাকা, এস এম আলমগীর হোসেন, কার্তিক চন্দ প্রমুখ বক্তব্য দেন।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর