শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ সময় দেখুন
শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর


ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। শনিবার (৬ ডিসেম্বর) নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিইও রাহুল কানওয়ালের সঙ্গে আলাপের সময় তিনি এ মন্তব্য করেন।

জয়শঙ্কর বলেন, ‘শেখ হাসিনা যে পরিস্থিতিতে ভারতে এসেছেন, সেই পরিস্থিতিই তার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে হবে নিজেকেই।’

তিনি আরও জানান, ভারত বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে চায়। যদি নির্বাচনের প্রসঙ্গে কোনো আপত্তি থাকে, তবে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।

বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন জয়শঙ্কর।
তিনি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন, তারা দুই দেশের সম্পর্ককে ভারসাম্যপূর্ণ ও পরিপক্বভাবে পরিচালনা করবে।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। আমি নিশ্চিত, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন, তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি পরিস্থিতির উন্নতি হবে।’

গত বছরের আগস্ট মাসে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের সময় ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শত শত মানুষের প্রাণহানি ও হাজার হাজার মানুষ আহত হওয়ার পর তার টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরই প্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধে গত মাসে ৭৮ বছর বয়সী শেখ হাসিনাকে তার মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom