বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

শোকের সময়ে আতশবাজি থেকে বিরত থাকার আহ্বান ডাকসু ভিপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ সময় দেখুন
শোকের সময়ে আতশবাজি থেকে বিরত থাকার আহ্বান ডাকসু ভিপির


ঢাকা: জাতীয় শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফুটানো ও ফানুশ ওড়ানো ইত্যাদি আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু)  ভিপি সাদিক কায়েম।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ আইডিতে পোস্টে এ আহ্বান জানান।

সাদিক কায়েম লিখেছেন, ‘বাংলাদেশের আপসহীন সংগ্রামের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমগ্র জাতি আজ গভীর শোক ও বেদনায় মুহ্যমান। জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরিফ ওসমান হাদি ভাইও শহিদ হয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। এই শোকাবহ সময়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন আমাদের সকলের নৈতিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়াও আমরা দেখেছি প্রতিবছরই ফানুশের আগুন থেকে বাড়িঘর-দোকানপাটে আগুন লেগে বিপুল পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে— আতশবাজির বিকট শব্দে অসংখ্য পাখি এমনকি মানবসন্তানের মৃত্যুর ঘটনাও ঘটেছে।‘

একইসঙ্গে তিনি ডাকসুর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীসহ সারাদেশের সকলের প্রতি আতশবাজি ফুটানো, ফানুশ ওড়ানো ইত্যাদি আয়োজন থেকে বিরত থাকতে আহ্বান জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom