শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪

শোক দিবসে ইউজিসিতে আলোচনা সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৫৩ সময় দেখুন
শোক দিবসে ইউজিসিতে আলোচনা সভা


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) ‘বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির’ ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৫ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে মূল বক্তব্য দেন ঢাকা বিশ্ববদ্যিালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. আতিউর রহমান ।

কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ ও প্রফেসর ড. মো. আবু তাহের বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

কমিশনের সচিব (অতিরিক্তি দায়িত্ব) ড. ফেরদৌস জামানের সঞ্চালনায় সভায় ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওমর ফারুখ ও ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো.আনোয়ার হোসেনও বক্তব্য দেন। এছাড়া সভায় ইউজিসি’র বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা নেন।

এর আগে কমিশন ভবনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরাবতা পালন করা হয়।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর