রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

শ্রদ্ধাহীন স্পর্ধার সংস্কৃতি আমাদের ঐতিহ্যে স্থান পায়নি: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন



১৩ এপ্রিল ২০২৫ ২০:২০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ২৩:০৪

বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

ঢাকা: শ্রদ্ধাহীন স্পর্ধার সংস্কৃতি আমাদের ঐতিহ্যে কখনো স্থান পায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

পার্বত্য অঞ্চলের বিভিন্ন নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু এবং বাংলা নববর্ষ উপলক্ষে রোববার (১৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন নৃ-গোষ্ঠীর ধর্মীয় ও সামাজিক উৎসব আমাদের জাতীয় উৎসবেরই অনুষঙ্গ। পার্বত্য অঞ্চলবাসীসহ বাংলাভাষীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য জাতিসত্ত্বা। আমাদের জাতীয় ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে পাহাড়ী বিভিন্ন নৃ-গোষ্ঠী জনগণের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির।’

তিনি বলেন, ‘উল্লিখিত উৎসবগুলি পাহাড়ি জনগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মব্যাপ্তির গুরুত্বপূর্ণ উপাদান। তাদের সৌন্দর্যমণ্ডিত সাংস্কৃতিক বৈশিষ্ট্য জাতীয় ঐতিহ্যকে বর্ণ-বৈচিত্রে অসাধারণ রূপ করেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় সংস্কৃতির মর্মস্থলে প্রোথিত। মানুষে মানুষে আত্মিক বন্ধনের সুর আমাদের মৃত্তিকা থেকে উৎসারিত। বাংলার রাঙা মাটির পথে পথে শান্তি ও সহাবস্থানের গানই যুগ যুগ ধরে গীত হয়েছে। শ্রদ্ধাহীন স্পর্ধার সংস্কৃতি আমাদের ঐতিহ্যে কখনো স্থান পায়নি।’

দেশের সকল নৃ-গোষ্ঠীর সমান অগ্রগতি ও বিকাশ, বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান সুন্দর ও সার্থক এবং সবার আনন্দঘন ও সুখময় জীবন কামনা করেন মির্জা ফখরুল।

সারাবাংলা/এজেড

বিএনপি
মির্জা ফখরুল





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর